WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

Saturday, November 17, 2012


বিতর্কে শাহরুখ-ক্যাটরিনার চুম্বনদৃশ্য

নান্দাইল নিউজ বিনোদন ডেস্ক :
শাহরুখ খানের সাথে অনেক আবেদনময়ী অভিনেত্রীরাই অভিনয় করলেও কারো সাথে লিপ কিসের কোন দৃশ্যে দেখা যায়নি কিং খানকে।

কিন্তু এর ব্যতিক্রম ঘটলো যশ চোপড়ার শেষ সিনেমা ‘জাব তাক হ্যায় জান’-এ।

ছবির নায়িকা ক্যাটরিনা কাইফের সাথে একটি দৃশ্যে দুজনের চুম্বন দেখা গেছে শাহরুখকে, যা নিয়ে নিন্দুকেরা ছুড়ছেন তীব্র বান, শুরু হয়েছে বিতর্ক।

ছবিটি দেখার পর এক ভক্ততো রীতিমত টুইটারে লিখেছেন, শাহরুখ খানের আমি বিশাল ভক্ত। কিন্তু বুঝলাম না, ক্যারিয়ারের শেষ দিকে এসে এমন কাজ কেন করল শাহরুখ। আমি তার মত সেলিব্রেটির কাছে এমনটি কখনোই আশা করিনি।

অথচ আরেক ভক্ত লিখেছেন, অনেক আগেই এমন দৃশ্যে অভিনয় করা উচিত ছিল শাহরুখের। বলিউডে এটা কোন নতুন ঘটনা নয়। অনেক তারকাই এমন দৃশ্যে অভিনয় করছেন আজকাল।

সূত্র : ইন্ডিয়া টুডে ডট ইন