WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

Friday, November 23, 2012


কমিশন চান ক্যাটরিনা!
নান্দাইল নিউজ বিনোদন ডেস্ক:
পিপলস চয়েজ অ্যাওয়াডের্র একটি ইভেন্টে সালমান খানকে পুরস্কৃত করা হয়। আর সেই অ্যাওয়ার্ড সালমানের হয়ে গ্রহণ করতে সালমানের থেকে কমিশন চেয়েছেন ক্যাটরিনা কাইফ।

ঘটনার বিস্তারিত বিবরণীতে জানা যায়, সম্প্রতি পিপলস চয়েজ নামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সালমান খান ছাড়া বলিউডের প্রায় সকল অভিনেতা-অভিনেত্রীই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তার ছবি ‘এক থা টাইগার’-এর জন্য তাকে পুরস্কার গ্রহণের আমন্ত্রণ জানানো হয়।

সালমান খানের অনুপস্থিতিতে উপস্থাপক আয়ুস্মান খুরানা তার সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে পুরস্কারটি গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান। সবার ধারণা ছিল তিনি ঘোষণাটি শুনে খুশি হয়ে মঞ্চে উঠবেন।

সবার ধারণাকে ভূল প্রমাণ করে তিনি পুরস্কার গ্রহণ না করে শর্ত জুড়ে দিয়েছেন। তিনি বলেছেন সালমান খান যদি তাকে পুরস্কার গ্রহণের জন্য কমিশন দেন তাহলে তিনি পুরস্কারটি গ্রহণ করবেন।

উপস্থিত দর্শকরা ব্যাপরটি শুনে হতবাক হয়েছেন। অবশ্য কথাগুলো বলার সময় ক্যাটরিনার হাসি মুখ দেখে সবাই বুঝেছেন ব্যাপারটি তিনি সালমানকে আনন্দ দেওয়ার জন্যই করেছেন।

সূত্র: এনডিটিভি